ব্রাহ্মণবাড়িয়া
পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত। দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ওস্তাদ আলাউদ্দিন খান–এর জন্মস্থানও এই জেলা। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন: ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ, আখাউড়া, নবীনগর, বাঞ্ছারামপুর, বিজয়নগর—সহ ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ সংবাদ পাওয়া যাবে।

কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার যাবজ্জীবন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল এসআইয়ের
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম (৫২) নামে এক উপপরিদর্শক (এসআই)। আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তা

আশুগঞ্জে টিকটক রিলসে মন্তব্য নিয়ে বিরোধ, সালিসে সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও রিলসে মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার আশুগঞ্জ বাজারে সালিসের পর আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডায় পুলিশের জিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাগবিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাতে জিডির বিষয়টি জানাজানি হয়।











