
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিন। উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

কাঁঠালতলী থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ শ্রীমন্ত নদের বেড়িবাঁধে ১৯৯৮-৯৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে চুক্তির মাধ্যমে সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বন বিভাগ গাছ রোপণ করে। বর্তমানে এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ মিটার এলাকায় বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে।

বরিশাল শহর রক্ষা বেড়িবাঁধের ব্লক চুরির সময় ট্রলারসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার দিবাগত রাতে সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ (উলালঘুনী) এলাকায় কীর্তনখোলা নদীর তীর থেকে ব্লক চুরির সময় আটক হন শাহে আলম হাওলাদার নামের ওই ট্রলারচালক।

নওগাঁর মান্দা উপজেলায় বেড়িবাঁধ ভেঙে বিস্তৃত এলাকা প্লাবিত হয়ে পড়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার তালপাতিলা এলাকায় বেড়িবাঁধের একটি স্থান ভেঙে পড়ে। এতে আশপাশের তালপাতিলা ও উত্তর চকরামপুর গ্রামের অন্তত ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।