
অতি বর্ষণে কৃত্রিম বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেড়িবাঁধের ভেতরের ১০টি গ্রামের প্রায় ৩০ হাজার বাসিন্দা। সেই পানিতে বিভিন্ন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য মিশে দূষিত হয়ে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয়ে গেছে অনেক কোমলমতি শিশু শিক্ষার্থীর। বসতঘরে পানি প্রবেশ করায় অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে।
সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধের ভেতরের পানি নিষ্কাশন না হওয়ায় গত কয়েক দিনের টানা বর্ষণে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও, বাটপাড়া, কাজীপাড়া, দরগাবাড়ী, খিদিরপুরসহ প্রায় ১০ গ্রামে দেখা দিয়েছে কৃত্রিম বন্যা। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও বাড়ির উঠান। অনেকের ঘরের ভেতরে ঢুকে গেছে পানি। ফলে পানিবন্দী হয়ে পড়েছে কমপক্ষে ৩০ হাজার মানুষ। বেকার হয়ে গেছে অনেকে। বন্ধ হয়ে গেছে অনেক ছেলেমেয়ের স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাওয়া।
বিভিন্ন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য মিশে পানি দূষিত হয়ে যাওয়ায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এমনকি কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এতে বাড়ছে জনদুর্ভোগ। পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে বৃষ্টি মৌসুম এলে এই অবস্থার সৃষ্টি হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। দ্রুত এ সমস্যা থেকে মুক্তি চান তাঁরা।

বাটপাড়া গ্রামের আনিছুর রহমান জানান, প্রতিবছর বর্ষা মৌসুম এলে বেড়িবাঁধের মানুষ জলাবদ্ধ হয়ে পড়ে। বাড়ি থেকে বের হতে না পেরে দরিদ্র পরিবারগুলো খাবারসংকটে পড়েছে।
দরগাবাড়ী গ্রামের আলী হোসেন বলেন, ‘আমাদের এখানে তিন ফসলি জমি রয়েছে। প্রতিবছর পানি জমে থাকায় কোনো ফসল করা যাচ্ছে না।’ অতিরিক্ত পাম্প বসিয়ে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য ফয়সাল আহাম্মেদ জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর পর পানিবন্দী দরিদ্র মানুষের মধ্যে শুকনা খাবার ও চাল বিতরণ করেছেন এবং পানি নিষ্কাশনের জন্য পাম্প বসানোর জন্য চেষ্টা চালাচ্ছেন।
ইউএনও ফারজানা রহমান বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য তিনটি পাম্প রয়েছে। আমরা চেষ্টা করছি, দ্রুত পাম্প বসানোর। পানিবন্দী যারা দরিদ্র, তাদের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হচ্ছে।’

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
১৬ মিনিট আগে
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
২৬ মিনিট আগে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছ এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে কাঞ্চনপুর এলাকা থেকে তাঁকে আটক করে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেল
৩১ মিনিট আগে
তন্ময়ের বাবার নাম তাপস বর্মণ। তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির (আইএআরটি) অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্স করছিলেন। সকালে কোচিং করতে ঢাকায় আসছিলেন।
৩৬ মিনিট আগে