
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়াকে রক্ষায় অতিদ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কাইছারপাড়া বেড়িবাঁধে আজ সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম সিকদারের আয়োজনে এই মানববন্ধন হয়। এতে আবদুল হালিম ছাড়াও সমাজসেবক বসহাব উদ্দিন, প্যানেল চেয়ারম্যান ইমরুল ফারুক, যুবনেতা মোহাম্মদ এখলাছ, মাসুদুল ইসলাম সবুজ, ছাত্রনেতা আবদুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে উপকূলে ব্যাপক প্রাণহানি ঘটে। পরে ৩৪ বছর পেরিয়ে গেলেও এখনো টেকসই বেড়িবাঁধ নির্মিত না হওয়ায় দিন দিন ছোট হচ্ছে কুতুবদিয়া। তাই কুতুবদিয়াকে রক্ষার জন্য অতিদ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবি জানান তাঁরা।
এদিকে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দুপুরে নামাজের পর তাবেলারচর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক টিম কুতুবদিয়া।

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে এক মাস দুই দিন কারাভোগ করা এক মসজিদের ইমাম শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। তদন্তে উঠে এসেছে, কিশোরীর ভূমিষ্ঠ সন্তানের জৈবিক পিতা তারই আপন বড় ভাই, মসজিদের ইমাম নন।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাত্রীকে (১৪) শ্লীলতাহানির অভিযোগে একটি মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আবুল খায়েরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা শহর মাইজদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রনি তালুকদার (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় চোরাই পথে আনা ভারতীয় প্রসাধনী জব্দ ও দুই যুবক আটকের ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকের সঙ্গে (এসআই) চোরাকারবারির ঘুষ নিয়ে দর-কষাকষির দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর এসআই আবু হানিফকে প্রত্যাহার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেনকে বদলি....
২ ঘণ্টা আগে