
বরিশাল শহর রক্ষা বেড়িবাঁধের ব্লক চুরির সময় ট্রলারসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার দিবাগত রাতে সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ (উলালঘুনী) এলাকায় কীর্তনখোলা নদীর তীর থেকে ব্লক চুরির সময় আটক হন শাহে আলম হাওলাদার নামের ওই ট্রলারচালক। শাহে আলম বরিশাল সদরের চরকাউয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েক দিন ধরে ওই এলাকার শহর রক্ষা বাঁধের ব্লকগুলো রাতের আঁধারে চুরি হচ্ছিল। বুধবার রাতে তাঁরা বুঝতে পেরে ট্রলারসহ এর চালককে আটক করে পুলিশে দেন।
আটক শাহে আলম জানান, তিনি পলাশপুর এলাকার রাজিব নামের এক ব্যক্তির ট্রলার চালান। সোহাগ গাজী ও কবির গাজী ট্রলারটি ভাড়া নিয়েছেন এই ব্লকগুলো ঠিকাদারের নির্দেশে নিয়ে যাবেন বলে। ব্লক নিয়ে বাকেরগঞ্জ উপজেলার নেহালগঞ্জে যাওয়ার কথা ছিল তাঁর।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, রাষ্ট্রীয় সম্পদ শহর রক্ষা বাঁধের ব্লক চুরির সঙ্গে আর কারা জড়িত, তাদের পরিচয় শনাক্তের জন্য আটক ট্রলারচালক শাহে আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি এই ঘটনায় মামলা দায়েরের পর জড়িত অন্যদের গ্রেপ্তার করা হবে।

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
১৪ মিনিট আগে
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
২৫ মিনিট আগে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছ এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে কাঞ্চনপুর এলাকা থেকে তাঁকে আটক করে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেল
২৯ মিনিট আগে
তন্ময়ের বাবার নাম তাপস বর্মণ। তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির (আইএআরটি) অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্স করছিলেন। সকালে কোচিং করতে ঢাকায় আসছিলেন।
৩৪ মিনিট আগে