ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আটকে পড়া কয়লাবাহী দুটি জাহাজের ঢেউয়ে ভাঙছে উপকূলীয় এলাকার মসজিদ–কবরস্থানসহ বেড়িবাঁধ। গত ২৫ জুন জাহাজ দুটি সরিয়ে নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজের কারণে উপকূলীয় বেড়িবাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চিঠির মাধ্যমে বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অবহিত করেছি। এগুলো দ্রুত সরানোর জন্য স্থানীয় প্রশাসনেরও জরুরিভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় লোকজন জানান, রায়পুর ইউনিয়নের উঠানমাঝি ঘাট এলাকায় গত ৩০ মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আটকে পড়া কয়লাবাহী দুটি জাহাজের পানির ধাক্কায় উপকূলীয় এলাকার মসজিদ–কবরস্থানসহ বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। জাহাজ দুটি মসজিদঘেঁষা কবরস্থানের পাশে ভাসমান অবস্থায় রয়েছে।
জাহাজের সৃষ্ট ঢেউয়ে মসজিদের দক্ষিণ ও পশ্চিম পাশের জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। শত বছরের পুরোনো কবর থেকে উঠে এসেছে লাশের কঙ্কাল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো উপকূলে। পরে লাশের কঙ্কালগুলো অন্য কবরস্থানে দাফন করেন স্থানীয় লোকজন।
সূত্র জানায়, বন্দর কর্তৃপক্ষের কাছে জাহাজ দুটি গত তিন বছরের বেশি সময় ধরে জব্দ রয়েছে। জাহাজ দুটি বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় জোয়ার-ভাটার রাতে কখনো কুতুবদিয়া, কখনো মগনামাসহ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ভেসে বেড়ায়।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘এ বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের চিঠি পেয়েছি। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার বলেন, ‘এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের সহযোগিতা চায়নি। জাহাজের কারণে স্থানীয় মসজিদ, কবরস্থানসহ বাঁধ হুমকিতে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা একাধিকবার বিষয়টি আমাকে জানিয়েছেন।’
ইউএনও জানান, জাহাজ সরানোর জন্য সব ধরনের সহযোগিতা স্থানীয় প্রশাসন করবে।

ময়মনসিংহ নগরীর মনতলা বাজার এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং দুই নারী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ জুন) বেলা সোয়া ৩টার দিকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন মনতলা বাজারের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে ফাঁদ পেতে এক যুবককে অপহরণের ঘটনায় নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া এবং মুক্তিপণ দাবি করার অভিযোগ রয়েছে।
৩৩ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেলের বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গ্যা (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি সীমান্তের জিরো লাইনের কাছাকাছি এলাকায় ঘটে। এর আগে একই সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আরও তিনজন তঞ্চঙ্গ্যা নিহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় গাছ থেকে জাম পাড়া নিয়ে কিশোরদের মধ্যে বিরোধের জেরে মো. ইয়াছিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। অভিযোগ উঠেছে, মুসা প্রধানিয়া (১৭) নামের আরেক কিশোরের বাঁশের আঘাতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ইয়াছিনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।
১ ঘণ্টা আগে