
নেত্রকোনার বারহাট্টায় ১০ পিস ইয়াবাসহ মজনু মিয়া (৩৬) নামে এক দোকানমালিককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সেকুল মিয়া ২০০১ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনে দেশের বিভিন্ন থানায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি বারহাট্টা থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পালগাঁও এলাকায়।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি বাজারে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আকিকুল ইসলাম (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে বারান্দার চালে উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হন। পরে তিনি চাল থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।