
নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিউলী রানী বিশ্বাস (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে দগ্ধ হন তিনি।
নিহত শিউলী রানী বারহাট্টা উপজেলা শহরের বৃকালিকা গ্রামের মিন্টু বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে ঘরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে রান্নাঘরসহ পুরো ঘরে আগুন লেগে যায়। দগ্ধ হন শিউলী রানীও। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শিউলীর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেকে পাঠানো হয়।
প্রতিবেশী কাজল চন্দ্র দাস বলেন, আগুনে মিন্টু চন্দ্র দাসের ঘরের সবকিছু পুড়ে গেছে। শিউলী রানী দাসের শরীরের প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বারহাট্টা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল কুমার ঘোষ বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে আনেন। পরে গুরুতর আহত অবস্থায় শিউলী রানী দাসকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল।

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাই হওয়া ১০টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ মঙ্গলবার আকবরশাহ থানায় এসব মুঠোফোন হস্তান্তর করা হয়। হারানো মুঠোফোনগুলো জিডির সূত্র ধরে উদ্ধার করা হয়েছে বলে...
৫ মিনিট আগে
জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। বিপিসি চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ডিসেম্বর পর্যন্ত দেশে তেলের সংকট নেই বলেও তিনি জানান।
১৪ মিনিট আগে
কুড়িগ্রামে মাসভিত্তিক বরাদ্দের বাইরে অতিরিক্ত আরও ৫০০ টন সার বরাদ্দ দিয়েছে সরকার। গতকাল সোমবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে এই বরাদ্দের আদেশ দেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরে অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ডের আদেশ দিলেও ভাষাগত জটিলতার কারণে শিগগির তাঁদের হেফাজতে নিতে পারছে না মামলাটির তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিট।
২৬ মিনিট আগে