
নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি বাজারে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আকিকুল ইসলাম (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দুপুরে উপজেলার নৈহাটি বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাভর্তি টায়ারসহ আকিকুল ইসলামকে আটক করেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় টায়ার বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার আকিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বলরামপুর গ্রামের মৃত কালাচাঁন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিকুল জানান, মধ্যনগর উপজেলার ইটখলা এলাকা থেকে এক অপরিচিত ব্যক্তি দুটি ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশার মাধ্যমে টায়ারগুলো নেত্রকোনার এক ব্যবসায়ীর কাছে পাঠাচ্ছিলেন।
পুলিশ জানায়, জব্দ করা টায়ারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশাচালক আকিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে এ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আকিকুল ইসলামকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
৩ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
৩ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৪ ঘণ্টা আগে