নেত্রকোনার বারহাট্টায় ১০ পিস ইয়াবাসহ মজনু মিয়া (৩৬) নামে এক দোকানমালিককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার আমঘাইল বাজারে নিজ দোকান থেকে তাঁকে ইয়াবাসহ আটক করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মজনু উপজেলার সদর ইউনিয়নের আমঘাইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। বাড়ির পাশে আমঘাইল বাজারে ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে তাঁর।
পুলিশ জানায়, উপজেলার আমঘাইল বাজারে ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে মজনুর। তিনি নিজেই দোকানে বসে জিনিসপত্র কেনাবেচা করেন। গোপন সংবাদে সোমবার রাতে মজনুর দোকানে অভিযান চালায় পুলিশ। তল্লাশির একপর্যায়ে দোকানের ক্যাশবাক্সে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় মজনু মিয়ার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
ওসি চম্পক দাম বলেন, এ ঘটনায় মজনুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
৩ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
৩ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৪ ঘণ্টা আগে