
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ থেকে তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে উদ্বোধন করা হয়েছে দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড। ১১৭ ফুট উচ্চতায় এই স্ট্যান্ডে ওড়ানো হয়েছে লাল-সবুজের পতাকা। আজ মঙ্গলবার বেলা ৩টায় ফ্ল্যাগস্ট্যান্ডের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

সবুজ ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পায়ে হেঁটে দেশের উত্তর প্রান্ত তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে দক্ষিণ প্রান্ত টেকনাফ জিরো পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরু করেছেন গ্রিন ভয়েস হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক রিহাব হোসেন।

ভারতের শিলিগুড়িতে আটক এক তরুণীকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার পাশাপাশি ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে এক নারী ও তাঁর তিন সন্তানকে এবং গভীর রাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে আরও পাঁচ নারীকে পুশ ইন করা হয়।