বরিশাল বিভাগ
বরিশাল বিভাগ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল, যা ৬টি জেলার সমন্বয়ে গঠিত। বরিশাল জেলা এই বিভাগের প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। বরগুনা ও পটুয়াখালী উপকূলীয় সৌন্দর্য ও পর্যটনের জন্য পরিচিত। ভোলা দেশের বৃহত্তম দ্বীপ জেলা হিসেবে গুরুত্বপূর্ণ। ঝালকাঠি ও পিরোজপুর নদীবেষ্টিত পরিবেশ ও কৃষিনির্ভর অর্থনীতির জন্য পরিচিত। এই জেলাগুলো মিলিতভাবে বরিশাল বিভাগের অর্থনীতি, মৎস্য ও কৃষিখাতকে সমৃদ্ধ করছে।

‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা
বরিশাল বিভাগে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা। এসব ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। ড্রাম চিমনি ও নিষিদ্ধ চিমনি ব্যবহার করে জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে চলছে কার্যক্রম। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করেই বছরের পর বছর ব্যবসা চালিয়ে যাচ্ছেন ভাটার মালিকে

এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অন্যটির অভিভাবক উধাও
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অভিভাবকদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি মুচলেকা নিয়ে মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

পিরোজপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর, আগুন
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

বরিশালে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন স্টার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ চালক বাসের নিচে চলে যান। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।












