
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করব না। আমরা জনগণের সরকার করব।’
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, ‘নির্বাচনী ব্যবস্থাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেব।’
এ দিন বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় মন্ত্রী আরও বলেন, আমলা ও পুলিশকে জনগণের জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে; যা শিগগির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো। একই সঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। এই কাজ আরও তরান্বিত করা হবে।
কর্মসূচি উদ্বোধনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘সামনে পরীক্ষা। তাতে তুমি ফেল, ছয়মাস পর আমিও ফেল। কারও বাঁচার উপায় নেই।’
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে একসঙ্গে জন্মানো পাঁচ সন্তানকে দেখভাল করতে গিয়ে কঠিন বাস্তবতার মুখে পড়েছেন মা লামিয়া বেগম (২৩)। শিশুর পরিচর্যা করতে গিয়ে নিজের ঘুম-খাওয়ার ফুরসত মেলে না তাঁর।
১ ঘণ্টা আগে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্বশত্রুতার জেরে মো. সবুজ (৪০) নামে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আম কুড়াতে গেলে দুই শিশুকে পিটিয়ে আহত করেছেন আমগাছের মালিক। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দশমিনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে