
পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাত রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজারের বেশি তালবীজ বপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কালীগঞ্জ’। আয়োজকেরা জানান, বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ..

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব রায় (২২) নামে এক আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় শুভ্রদেব রায় (১৭) নামে অপর মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।

নীলফামারীর ডোমারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত মীর তানভীর আহমেদ (২৯) দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। পরিবারের দাবি, কেন এ ঘটনা ঘটেছে তা তারা জানেন না। পুলিশ বলেছে, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাতনাই নদীতে মাছ ধরতে গিয়ে সুরুজ্জামাল (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।