
পঞ্চগড়ের দেবীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দেবীগঞ্জের পৌর এলাকার পাটোয়ারীপাড়ার আজাদের স্ত্রী মমতা বেগম (৩৭) ও তাঁর মেয়ে মুনতাহা (৭)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর আরেক মেয়ে মুবাশ্বিরা ও ভাগনে মনিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল নাদের পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় উপজেলার সোনাহার ইউনিয়ন থেকে মোটরসাইকেলে ফিরছিলেন মমতা বেগম ও তাঁর যমজ দুই মেয়ে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতা বেগমের ভাগনে মনিরুল ইসলাম।
মোটরসাইকেলটি নতুনবন্দরের আব্দুলপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও তাঁর এক মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর আহত মুবাশ্বিরা ও মোটরসাইকেলচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর বাসটি সোনাহার বাজার এলাকা থেকে জব্দ করে পুলিশ।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘাতক বাস জব্দ ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে