দক্ষিণ সুরমা

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত আট শ্রমিকের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নারীসহ আটজন নিহত হন এবং অন্তত আটজন আহত হন।

আ.লীগ নেতার মরদেহ উদ্ধার, ছেলেকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ
সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যার ঘটনায় শনিবার সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় পুলিশ হত্যা মামলা করেছে। নিহত রাজ্জাকের ছেলে আসাদ আহমদকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

সিলেটে রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন...

সিলেটে টিলা কাটতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় টিলা কাটতে গিয়ে মাটিচাপায় সুমন আহমদ (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুমন সিলাম ইউনিয়নের রুস্তমপুর টিলাপাড়ার রজব আলীর ছেলে।












