উত্তর-মধ্যাঞ্চলের জেলা জামালপুর, যা যমুনা নদীর তীরবর্তী এলাকা এবং কৃষি, শিক্ষা ও ঐতিহাসিক স্থানগুলোর জন্য পরিচিত। এই পেজে জামালপুর জেলার বিভিন্ন উপজেলা—যেমন জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, ও বকশীগঞ্জ—সহ জামালপুরের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ জামালপুর জেলার খবর পাওয়া যাবে।

গ্রেপ্তার এড়াতে মোতালেব হাসপাতালের দ্বিতীয় তলা থেকে মাটিতে লাফ দেন। সেখানে থাকা পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাঁকে ধরে ফেলেন। পরে মোতালেবকে হাসপাতালে রেখে পুলিশ চলে যায়।

জামালপুরের ইসলামপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা রাস্তার পাশে মেলে ধরা হয়।

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।