চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সীমান্তবর্তী জেলা, যা ‘আমের রাজধানী’ হিসেবে পরিচিত। জেলার সর্বশেষ সংবাদ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক আপডেট ও স্থানীয় ঘটনা নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলার খবরও এখানে প্রকাশিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ বিভাগের জেলা ও পাঁচ উপজেলা দপ্তর জনবলসংকটে ধুঁকছে। ছয়টি দপ্তরে মোট ৬৮টি পদের ৩৮টিই শূন্য। এ কারণে প্রশাসনিক কার্যক্রম এবং পশুচিকিৎসা, টিকাদান ও খামারিদের পরামর্শ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগানে অভিযান চালিয়ে ১০টি ককটেল ও পাঁচ কেজি বিস্ফোরকসদৃশ (গানপাউডার) বস্তু উদ্ধার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মহারাজপুর এসমা কলেজসংলগ্ন আমবাগান থেকে এসব বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহবুব রহমান বলেন, ‘রোগী ও হাসপাতাল এলাকায় সক্রিয় বলে অভিযোগ থাকা একটি চক্রের সদস্যদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি আইনি সহায়তা চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’