চাঁপাইয়ে বোমা বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে সহিংসতার জন্য তৈরি করা হচ্ছিল হাতবোমা। সিসিটিভি ফুটেজে এর প্রমাণও মিলেছে। সিসিটিভি এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই ঘটনার মূল হোতা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি শরীফ উদ্দীন দুলাল। বিস্ফোরণের সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলেও এতে আসামি করা হয়নি দুলালকে। তবে নিহত দুজনকে আসামি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে গত শনিবার বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হন। মামলার এজাহারে বলা হয়েছে, বিপুল বিস্ফোরকসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহে টাকা দিয়েছিলেন দুবাইয়ে পলাতক স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহীদ রানা টিপু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান টিপু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। এলাকার তৎকালীন এমপি আব্দুল ওদুদের সঙ্গে ছিল তাঁর সুসম্পর্ক। আওয়ামী সরকারের পতনের পর তিনি দুবাইয়ে পালিয়েছেন।
টিপু-দুলাল এখন জামায়াতের
এবার ভোটের আগে আগে জামায়াতে যোগ দেন টিপু ও দুলাল। ভোটের প্রচার চলাকালে গত ৩০ ডিসেম্বর চরবাগডাঙ্গার ফাটাপাড়া মদনমোড় গ্রামে এক উঠান বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক এমপি লতিফুর রহমান আওয়ামী লীগের নেতা-কর্মীদের জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেদিন দুলালের নাম ধরে বলেছিলেন, ‘আমার ছোট ভাই দুলাল আওয়ামী লীগের লোক ছিল। আজকে জামায়াতে ইসলামের লোক হয়েছে।’ আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে থানা, পুলিশ, আদালত—সব দেখবেন বলেও সেদিন ঘোষণা দিয়েছিলেন জামায়াত নেতা লতিফুর।
স্থানীয় লোকজন জানান, সীমান্ত এলাকায় আধিপত্য বিস্তার, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ নানা কারণে এখানে আওয়ামী লীগের দুটি গ্রুপ সক্রিয়। একটি গ্রুপের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী। অপরটির নেতৃত্ব দেন টিপু। তবে তিনি পালিয়ে আছেন। তাঁর পক্ষে সবকিছু করছিলেন দুলাল।
দুলাল ও টিপুর অনুসারীরা সম্প্রতি জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের পক্ষে কাজ শুরু করেন। আর তাঁদের প্রতিপক্ষ আওয়ামী লীগের গ্রুপটি ছিল বিএনপির প্রার্থী হারুনুর রশীদের পক্ষে। ভোটে জামায়াতের প্রার্থী বিজয়ী হন। এখন বিএনপির অনুসারীদের বাড়িঘরে আক্রমণের জন্য ককটেল তৈরি হচ্ছিল বলে স্থানীয়রা ধারণা করছেন।
সিসি ক্যামেরায় পরিকল্পনা ধরা
বোমা বিস্ফোরণের রাতেও দুলাল তাঁর অনুসারীদের নিয়ে নাশকতা চালানোর পরিকল্পনা করেন। কটাপাড়া মেডিকেল মোড়ে শনিবার রাত সাড়ে ৭টার দিকে রাস্তায় দাঁড়িয়েই প্রায় ১৪ জনের সঙ্গে আলোচনা করেন দুলাল। এই আলোচনার সিসি ক্যামেরার ফুটেজ আজকের পত্রিকার হাতে এসেছে।
ফুটেজে দুলাল ছাড়াও টিপুর আপন ভাই শাহারুল আলম কালু, চাচাতো ভাই আব্দুল মালেক ও মুজিবুর রহমানকে দেখা যায়। তাঁদের আলোচনায় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল রানাকে ‘সাইজ’ করার পরিকল্পনার কথা শোনা যায়। আলোচনার একপর্যায়ে টিপুর চাচাতো ভাই মুজিবুর রহমান সিসি ক্যামেরা দেখে বলেছেন, ‘এখানে সিসি ক্যামেরা আছে। সামনে চল।’ এরপর তাঁরা সরে যান।
এই বোমা জামায়াত বানাচ্ছিল—বিএনপি প্রার্থীর এমন অভিযোগের বিষয়ে জেলা জামায়াতের আমির আবু জার গিফারী বলেন, ‘প্রশ্নই ওঠে না। এ ধরনের রাজনীতি আমরা কখনো করিনি।’ দুলালকে আসামি না করতে চাপ দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আসামি কাকে করা হবে, না হবে, সে বিষয়ে আমাদের চাপ ছিল না।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘অজ্ঞাত আসামি আছে। দুলাল যদি সম্পৃক্ত থাকে, তাহলে অভিযোগপত্রে আসবে।’
তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির পরাজিত প্রার্থী হারুনুর রশীদ বলেন, ‘জামায়াত ভোটে জেতার পর পরিকল্পনা করেছিল, শনিবার গোটা ইউনিয়নে যারা বিএনপির ভোট করেছে, তাদের বাড়িতে হামলা করবে। সে জন্যই দুলাল আগের রাতে বোমা তৈরি করছিল। কিন্তু মামলায় দুলালের নাম নেই।’
মামলার আসামি নিহত দুজন
গত শনিবার রাতভর দুলালের ভাই মো. কালামের বাড়িতেই বোমা তৈরির কাজ চলছিল। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই রানীহাটি গ্রামের আল-আমিন ও কথুনিপাড়া গ্রামের মো. জিহাদ মারা যান। এ ঘটনায় ফাটপাড়া গ্রামের মো. ইউসুফ (৪৫) ও মো. শাকিল আহম্মেদকে (৩৭) গ্রেপ্তার করা হয়। সদর থানার এসআই বেলাল হোসেন রাতে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এতে সাবেক চেয়ারম্যান টিপুকে প্রধান আসামি করা হয়। তাঁর আর্থিক সহযোগিতায় ও নির্দেশে ককটেল তৈরি হচ্ছিল বলে এজাহারে বলা হয়েছে।
মামলায় গ্রেপ্তার দুজন, নিহত দুজন এবং হাসপাতালে থাকা তিনজন ছাড়াও বাড়ির মালিক কালাম এবং টিপুর ভাই শাহারুল আলম কালুকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। তবে আসামি করা হয়নি দুলালকে।

ঢাকার সাভারে থেমে থাকা একটি বাস আগুনে পুড়ে গেছে। আজ রোববার রাত ৭টার দিকে হেমায়েতপুরে কফিল ফিলিং স্টেশনে হানিফ পরিবহনের বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি।
১ ঘণ্টা আগে
বরিশালের বানারীপাড়া উপজেলায় চাঁদা না পেয়ে আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার যুবদলের কেন্দ্রীয় দপ্তরের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ (শহর ও টঙ্গী) আসন থেকে নির্বাচিত সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনিকে মন্ত্রিসভায় দেখতে চান গাজীপুর নগরবাসী। স্থানীয়দের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্পাঞ্চলের টেকসই উন্নয়ন
২ ঘণ্টা আগে
নগরীর রুপাতলীর এই কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শেষে সন্ধ্যা ৬টার দিকে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে চরম দুর্ভোগে পড়ে এই রুটের যাত্রীরা। অবরোধের ফলে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় ছাঁটাই হওয়া সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের দুই শ্রমিকনেতাকে কাজে ফিরিয়ে নেওয়ার
৩ ঘণ্টা আগে