
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা এগিয়ে রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. কেরামত আলী ১০ হাজার ৬৬৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শাহাজাহান মিঞা পেয়েছেন ৮ হাজার ৩১৬ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন ৭৭ হাজার ১৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৬৫৫ ভোট।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী মো. নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ৫৮ হাজার ৯৫১ ভোট, আর বিএনপির প্রার্থী মো. হারুনুর রশীদ পেয়েছেন ৪০ হাজার ৩৭৬ ভোট।
জেলার তিন আসনে মোট ৫১৫টি কেন্দ্রের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ ১৫৪টি ভোটকেন্দ্রের ফলাফলের এ তথ্য জানান।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্তমানে ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ হাজার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গতকাল রোববার উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু করেছে। তবে প্রথম দিনেই ৪০টি বিদ্যালয়ের অন্তত ১০ হাজার খুদে
২ ঘণ্টা আগে
স্বপ্নের ইউরোপে আর যাওয়া হলো না সুনামগঞ্জের ১০ তরুণের। লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে তাঁদের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গত শনিবার তাঁদের মৃত্যুর খবর পরিবারের লোকজন জানতে পারেন। খাবার ও পানির সংকটে সাগরে এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারে চলছে মাতম।
৩ ঘণ্টা আগে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট এখন যাত্রী ও চালকদের জন্য এক আতঙ্কে পরিণত হয়েছে। গত বুধবারের দৌলতদিয়া ঘাটে বাসডুবির ভয়াবহ ঘটনা এই নৌ-রুটের দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনা এবং অবকাঠামোগত দুর্বলতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে।
৪ ঘণ্টা আগে
হাওরাঞ্চলের এক ফসলি জমি রক্ষার শেষ ভরসা ফসল রক্ষা বাঁধ। প্রতিবছরের মতো এবারও নির্মাণ ও সংস্কারের কাজ হলেও কৃষকদের অভিযোগ, কাজ হয়েছে দায়সারা। সময় পেরিয়ে গেলেও অসম্পূর্ণ রয়ে গেছে অনেক বাঁধ, এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। নড়বড়ে ও দুর্বল কাঠামো নিয়ে পানির চাপ সামলাতে পারবে কি না, তা নিয়ে বাড়ছে শঙ্কা।
৪ ঘণ্টা আগে