
চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে পাঁচজন হতাহতের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের চান মোহাম্মদের ছেলে মো. ইউসুফ (৪৫) ও একই গ্রামের গোঠাপাড়া এলাকার ফজর আলীর ছেলে মো. শাকিল (৩৭)। এর আগে বিস্ফোরণে আহত তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, মৃত ব্যক্তিসহ ১০ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। আর মামলায় গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।
ওয়াসিম ফিরোজ আরও বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত তিন যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে।
নতুনভাবে এজাহারনামীয় গ্রেপ্তার আসামিদের আদালতে তোলার প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গতকাল শনিবার ভোর ৫টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার গ্রামের আবুল কালামের বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত হয়। তারা হলো শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর হাট কথুনিপাড়া গ্রামের মনিরের ছেলে জিহাদ (১৭) এবং সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধামার মোড় গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে আল আমিন (১৭)। এই ঘটনায় আহত হন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান (২০), মিনহাজ (২২) এবং রানীহাটি ইউনিয়নের উপরধুমি গ্রামের মো. শুভ (২০)। আহত ব্যক্তিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বইমেলার ১৩তম দিন গতকাল মঙ্গলবার হাজার ছাড়াল এবার প্রকাশিত বইয়ের সংখ্যা। বিগত মেলাগুলোতে হাজার পূর্ণ হতো প্রথম সপ্তাহান্তেই। বাংলা একাডেমির তথ্যকেন্দ্র বলছে, গতকাল পর্যন্ত মোট বই বেরিয়েছে ১ হাজার ১৪২টি। এর মধ্যে প্রবন্ধের বই মাত্র ৩৮টি। যদিও সব বই প্রকাশকেরা তথ্যকেন্দ্রে পাঠান না।
১ ঘণ্টা আগে
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৮ মার্চ লঞ্চের কেবিনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও বিএনপির...
১ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় মায়ের হত্যাকারীর বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায় আছিয়ার চার বছরের শিশুসন্তান মো. রফিকুল ইসলামকে।
২ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি স্কুলে প্রয়োজনীয় সরঞ্জাম না কিনেই ভুয়া বিল ভাউচারে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ঠিকাদার আল আমিন ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ
২ ঘণ্টা আগে