
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনায় আল আমিন (২৮) নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

নয়নাভিরাম সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত মাইনুল ইসলাম রিফাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।

সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির জুলাই পথসভায় বিএনপি, তারেক রহমান, শেখ হাসিনা ও ছাত্রদলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। সভায় উবায়েদ আহমেদকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সিলেটের কোম্পানীগঞ্জে গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মার অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তাঁকে অঞ্চলের শিক্ষার “আলোকবর্তিকা” হিসেবে উল্লেখ করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া।