
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো. জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটক মারা গেছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন সম্রাট (৩৭), তাঁর স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০) ও ছেলে সিনান (৮) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক রমজান আলী। তাঁদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সম্রাট জানান, তিনি ঢাকার বাড্ডায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। জামালপুর থেকে শ্বশুর জিয়াউল হক ও শাশুড়িকে নিয়ে তাঁদের বাসায় বেড়াতে আসেন। তাঁদের সঙ্গে নিয়ে স্ত্রী, সন্তানসহ ঢাকা থেকে গতকাল শুক্রবার সিলেটে আসেন। গতকাল রাতে সিলেট শহরে একটি হোটেলে তাঁরা রাত যাপন করে সকালে সাদাপাথরের উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন।
অটোরিকশাটি তাঁদের নিয়ে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে আসা মাত্র শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। মৃতসহ সবাইকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক্টর পুলিশ হেফাজতে রয়েছে। আহত একজন মারা গেছেন। তা ছাড়া অন্য আহতরা সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের আত্মীয়রা মামলা দায়ের করলে আমরা মামলা নিতে প্রস্তুত আছি।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৯ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে