পর্যটননগরী কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতের জন্য দেশে এবং বিদেশে পরিচিত। সমুদ্র, পাহাড় ও দ্বীপঘেরা এই জেলায় পর্যটন, মৎস্য ও বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ট্যাগ পেজে কক্সবাজার সদর, চকরিয়া, কুতুবদিয়া, উখিয়া, মহেশখালী, পেকুয়া, রামু, টেকনাফ ও ঈদগাঁও—সহ কক্সবাজারের বিভিন্ন উপজেলার রাজনীতি, প্রশাসন, পর্যটন, উন্নয়ন, দুর্ঘটনা ও জেলার গুরুত্বপূর্ণ সব খবর পাওয়া যাবে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে রাতে বসতঘর লক্ষ্য করে গুলি ছুড়েছে একদল দুর্বৃত্ত। এ সময় গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল রোববার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর উলুচামারি এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে টিপু মিয়া (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলি বারাইয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য সরবরাহ করা খাবার কেউ পেয়েছে, কেউ পায়নি। আবার অনেকে নিজের বাড়ি থেকে রান্না করে এনেছেন। যে খাবার দেওয়া হয়েছে, তা-ও খাওয়ার অনুপযোগী। হাসপাতালের স্টোররুমে মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে রয়েছে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা ওষুধ রোগীদের

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। নির্দিষ্ট কোনো তারিখে নয়, প্রতিনিয়ত তাঁদের স্মরণ করতে হবে। আজ সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল শৈবালসংলগ্ন এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধনকালে এ কথা