
কেনা শাড়ি বদলিয়ে আরেকটি নিতে চাওয়ায় দোকানদার এক নারীকে মারধর ও শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী নারী দীপু বড়ুয়া (৪৯) বাদী হয়ে কক্সবাজারের উখিয়া থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক রুমখাঁ ক্লাসপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাশেম ওরফে লুলু এবং তাঁর ছেলে আব্দুল হক। তাঁরা কোটবাজার স্টেশনের চৌধুরী মার্কেটের জাহানারা বস্ত্র বিতানের স্বত্বাধিকারী। উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই আব্দুল খালেক জানান, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রত্না এলাকার অনন্ত বড়ুয়ার স্ত্রী দীপু বড়ুয়া ৮ জুলাই বিকেলে জাহানারা বস্ত্র বিতান থেকে দুটি শাড়িসহ আরও কিছু কাপড়চোপড় কেনেন। এর মধ্যে একটি শাড়ি অপছন্দ হওয়ায় পরদিন সন্ধ্যায় সেটি বদলে আরেকটি নিতে দোকানটিতে যান। এ নিয়ে দোকানদারের সঙ্গে দীপু বড়ুয়ার তর্কাতর্কির হয়। একপর্যায়ে দোকানের মালিক ও কর্মচারী মিলে তাঁকে মারধর ও শ্লীলতাহানি করেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
এদিকে ভুক্তভোগী নারী দীপু বড়ুয়া বলেন, ‘একটি শাড়ি বাড়িতে নেওয়ার পর অপছন্দ হওয়ায় পরদিন দোকানদারের কাছে আরেকটি পাল্টে দেওয়ার অনুরোধ করি। কিন্তু দোকানদার শাড়ি পাল্টে না দিয়ে উল্টো খেপে গিয়ে আমাকে অশ্রাব্য গালাগাল করতে থাকে। এ সময় প্রতিবাদ করলে দোকানদার আব্দুল হক ক্ষিপ্ত হয়ে আমাকে কিলঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। আমার মেয়ে ও দেবরের স্ত্রী উদ্ধারে এগিয়ে এলে তাদেরও হেনস্তা করা হয়। একপর্যায়ে আব্দুল হক চুলের মুঠি ধরে আমাকে টানাহেঁচড়া করে একপ্রকার বিবস্ত্র অবস্থায় দোকান থেকে বের করে দেয়।’
এদিকে মামলা তুলে নিতে কয়েকজন প্রভাবশালী লোক নানাভাবে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারীর দেবর অজিত বড়ুয়া। তিনি বলেন, ‘এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছি।’ মামলার তদন্ত কর্মকর্তা ও এসআই আব্দুল খালেক জানান, মামলাটি তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে ভুক্তভোগী নারীকে মারধরের অভিযোগ অস্বীকার করে দোকানদার আব্দুল হক বলেন, ‘যে শাড়ি ফেরত দিতে এনেছিল, সেটির ভাঁজ ভাঙা ছিল। এ বিষয়টি ওই নারীকে নানাভাবে চেষ্টা করেও বোঝাতে পারিনি। আমি নই, ওই নারীই আমাকে আগে মারতে উঠে।’

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার চার দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১ ঘণ্টা আগে
রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। বাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বাউনিয়া বাঁধ কালশী বস্তি এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আগামীকাল সোমবার (১ জুন) অফিস ধরার তাড়া অনেকের। তাই আজ রোববার বরিশাল নৌবন্দরে কর্মচঞ্চলতাও ছিল বেশ। নৌবন্দরে নোঙর করা ছিল আটটি বড় লঞ্চ। রাত নামতেই বাড়তে থাকে যাত্রীর চাপ। কেবিনের টিকিট কিংবা ডেকের স্থান দখলে ছোটাছুটি করেন
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আবির (১৮) নামে এক পর্যটক। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সি গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে