
বন্ধুরা ফিরে গেছেন হলে, আর আসিফ আহমেদ ফিরছেন কফিনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের এই শিক্ষার্থীর মরদেহ আজ বুধবার সকালে কক্সবাজারে সমুদ্রসৈকতে ভেসে ওঠে। এখন সেই মরদেহ নিয়ে সড়কপথে বগুড়ায় আসছেন বাবা রফিকুল ইসলাম।
এর আগে মঙ্গলবার সকালে হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ভেসে যান।
আসিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। বাড়ি বগুড়ার নারুলি দক্ষিণ পাড়া এলাকায়। তাঁর বাবা রফিকুল ইসলাম গাবতলীর বাগবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। মা উম্মে শরিফা মারা গেছেন দুই বছর আগে। দুই ভাইয়ের ছোট আসিফ, পরিবারের চোখের মণি ছিলেন।
‘মা হারা ছেলে আমার। আমি কী বলব, ভাষা নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে কষ্টদায়ক কিছু নেই।’ এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের মৃত্যুর সংবাদটি জানান রফিকুল ইসলাম।
ছেলেকে নিয়ে বলতে গিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘পরশু দিন ওর সঙ্গে শেষ কথা হয়েছিল। বলেছিল, “বাবা কাল আমার পরীক্ষা, পরীক্ষা শেষ হলে কথা বলব।” আমি ঘুণাক্ষরেও বুঝিনি, ও কক্সবাজারে যাবে। এখন আর কোনো কথা বলবে না সে। কফিনেই ফিরছে আমার ছেলে।’
আসিফের খালা বলেন, ‘ও সবার প্রিয় ছিল। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন—সবার সঙ্গে ওর গভীর সম্পর্ক ছিল। জন্মদিনে ২৫ জন বন্ধু এসেছিল। এত বন্ধু কার থাকে? ও ছিল প্রাণখোলা একটা ছেলে।’
নারুলিতে আসিফের বাসার আশপাশে চলছে মাতম। আত্মীয়স্বজন, প্রতিবেশীরা অপেক্ষা করছেন মরদেহের জন্য। কবরস্থানে জায়গা খোঁড়া হয়েছে, জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। সবাই বলছে, এমন মৃত্যু যেন কোনো মা-বাবার দেখা না হয়।

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার চার দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১ ঘণ্টা আগে
রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। বাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বাউনিয়া বাঁধ কালশী বস্তি এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আগামীকাল সোমবার (১ জুন) অফিস ধরার তাড়া অনেকের। তাই আজ রোববার বরিশাল নৌবন্দরে কর্মচঞ্চলতাও ছিল বেশ। নৌবন্দরে নোঙর করা ছিল আটটি বড় লঞ্চ। রাত নামতেই বাড়তে থাকে যাত্রীর চাপ। কেবিনের টিকিট কিংবা ডেকের স্থান দখলে ছোটাছুটি করেন
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আবির (১৮) নামে এক পর্যটক। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সি গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে