
কক্সবাজারে আদালতের হাজতখানায় সীমান্তের চোরাচালান চক্রের হোতা শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়ার অভিযোগে দুই টিএসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় তাঁদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন টিএসআই সুরেন দত্ত, আবদুল ওয়াহেদ, কনস্টেবল নাজিম হায়দার, গোলাম মোস্তফা ও ইয়াছিন নূর।
এর আগে গত বুধবার (৯ জুন) মামলায় হাজিরা দিতে আদালত পুলিশের হাজতখানায় আনা হয় ডাকাত শাহীনকে। আদালতে তোলার সময় তাঁর পকেটে থাকা মোবাইল ফোনসহ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় গতকাল শুক্রবার কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
অভিযোগ উঠেছে, পুলিশের সদস্যরা আদালতে হাজিরার সময় টাকার বিনিময়ে শাহীনকে মোবাইল ব্যবহার ও তাঁর সহযোগীদের সঙ্গে আলাপের সুযোগ করে দেন।
উল্লেখ্য, গত ৫ জুন সকালে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাকের আহমদের বাড়ি থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় শাহীন ডাকাতকে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদক, চোরাচালানসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার চার দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১ ঘণ্টা আগে
রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। বাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বাউনিয়া বাঁধ কালশী বস্তি এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আগামীকাল সোমবার (১ জুন) অফিস ধরার তাড়া অনেকের। তাই আজ রোববার বরিশাল নৌবন্দরে কর্মচঞ্চলতাও ছিল বেশ। নৌবন্দরে নোঙর করা ছিল আটটি বড় লঞ্চ। রাত নামতেই বাড়তে থাকে যাত্রীর চাপ। কেবিনের টিকিট কিংবা ডেকের স্থান দখলে ছোটাছুটি করেন
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আবির (১৮) নামের এক পর্যটক। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে