
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। নির্দিষ্ট কোনো তারিখে নয়, প্রতিনিয়ত তাঁদের স্মরণ করতে হবে।
আজ সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল শৈবালসংলগ্ন এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুলাইয়ে আহত যোদ্ধাদের সরকার সুচিকিৎসার ব্যবস্থা করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শহীদ ও আহত ব্যক্তিদের অবদান কখনো টাকা দিয়ে পোষানো যাবে না। এই স্তম্ভ নির্মাণের উদ্দেশ্য হলো—সবাইকে জুলাই যোদ্ধাদের কথা যেন মনে করিয়ে দেয়, সে ভাবনাতেই এটি নির্মাণ করা হয়েছে। এটি শুধু দিবস উদ্যাপনের জন্য নয়, বরং প্রতিদিন যেন এই স্তম্ভ স্বজনহারা পরিবারগুলোর কাছে শ্রদ্ধা জানানোর স্থান হয়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক সালাহ্উদ্দিন জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন ও পূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে।

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার চার দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১ ঘণ্টা আগে
রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। বাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বাউনিয়া বাঁধ কালশী বস্তি এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আগামীকাল সোমবার (১ জুন) অফিস ধরার তাড়া অনেকের। তাই আজ রোববার বরিশাল নৌবন্দরে কর্মচঞ্চলতাও ছিল বেশ। নৌবন্দরে নোঙর করা ছিল আটটি বড় লঞ্চ। রাত নামতেই বাড়তে থাকে যাত্রীর চাপ। কেবিনের টিকিট কিংবা ডেকের স্থান দখলে ছোটাছুটি করেন
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আবির (১৮) নামে এক পর্যটক। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সি গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে