
মাদক পাচারে জড়িত গডফাদাররা যেন ছাড় না পায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘সাধারণত দেখা যায়, মাদক ও ক্যারিয়ার (বাহক) ধরা পড়ে। কিন্তু গডফাদাররা ধরা পড়ে না। কোনো অবস্থায় যাতে গডফাদাররা ছাড় না পায়, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আজ দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ বিষয়ে একাধিক সভা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কক্সবাজার মাদকের প্রধান রুট। এ জন্য যারা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন, তাঁদের নিয়েই আজকের সভা হয়েছে। আমরা একটা নির্দেশনা দিয়েছি। মাদক নিয়ন্ত্রণ ও পাচাররোধে সমাজের সবার দায়িত্ব ও ভূমিকা রয়েছে।’ সারা দেশে চাঁদাবাজের দৌরাত্ম্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যে পরিচয়ের হোক, যত উচ্চপর্যায়ের হোক, সরকার কাউকে ছাড় দেবে না, ব্যবস্থা নেবে।
মব ভায়োলেন্স বন্ধে সরকারের অবস্থান কঠোর জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মব ভায়োলেন্স কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে চায়, তাহলে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না—এই অধিকার কারও নেই।
শহরের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ বক্তব্য দেন।
সভায় সশস্ত্র বাহিনী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর বিকেলে দুই উপদেষ্টার উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির ও সীমান্তে বিজিবির বিওপি পরিদর্শন করার কথা রয়েছে। সেখান থেকে ফিরে সন্ধ্যায় তাঁরা বিমানযোগে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার চার দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১ ঘণ্টা আগে
রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। বাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বাউনিয়া বাঁধ কালশী বস্তি এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আগামীকাল সোমবার (১ জুন) অফিস ধরার তাড়া অনেকের। তাই আজ রোববার বরিশাল নৌবন্দরে কর্মচঞ্চলতাও ছিল বেশ। নৌবন্দরে নোঙর করা ছিল আটটি বড় লঞ্চ। রাত নামতেই বাড়তে থাকে যাত্রীর চাপ। কেবিনের টিকিট কিংবা ডেকের স্থান দখলে ছোটাছুটি করেন
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আবির (১৮) নামে এক পর্যটক। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সি গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে