
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা আশ্রয়শিবিরের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে এক লাখের বেশি বিভিন্ন প্রজাতির গাছ রোপণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উখিয়ার কুতুপালং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি এই নির্দেশ দেন। তখন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্প পরিদর্শন শেষে পর্যবেক্ষণ টাওয়ারে উঠে সার্বিক পরিস্থিতি দেখেন দুই উপদেষ্টা।
এ সময় মিয়ানমার সীমান্তে যাতে আর মাইন বিস্ফোরণ না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পের ভেতর ও আশপাশের এলাকায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড এবং ক্যাম্পে যাতে কোনো সন্ত্রাসী গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে।
সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ও শীর্ষ মাদক চোরাচালান চক্রের হোতা নবী হোসেন গ্রুপের বেপরোয়া কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরে যেসব অস্ত্রধারী ও সন্ত্রাসী গ্রুপ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার চার দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১ ঘণ্টা আগে
রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। বাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বাউনিয়া বাঁধ কালশী বস্তি এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আগামীকাল সোমবার (১ জুন) অফিস ধরার তাড়া অনেকের। তাই আজ রোববার বরিশাল নৌবন্দরে কর্মচঞ্চলতাও ছিল বেশ। নৌবন্দরে নোঙর করা ছিল আটটি বড় লঞ্চ। রাত নামতেই বাড়তে থাকে যাত্রীর চাপ। কেবিনের টিকিট কিংবা ডেকের স্থান দখলে ছোটাছুটি করেন
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আবির (১৮) নামে এক পর্যটক। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সি গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে