
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে গুরুতর জখম অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনকে ভর্তি করা হয়েছে।

বিয়ের তিন মাস পর কর্মস্থলে ফিরেই পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিলেটের ওসমানীনগরের মো. শামসুল ইসলাম কামরান (২৫)। শনিবার রাতে সেতুবাল জেলার আলমেদা এলাকায় দুর্ঘটনায় আহত হওয়ার পর রোববার বিকেল সাড়ে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ‘আপা’ ডাকায় মিষ্টির দোকানের কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগের সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সংবাদ সম্মেলন করেছেন ইউএনও মুনমুন নাহার আশা।