
সিলেটের ওসমানীনগরে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের উনিশ মাইল নামক স্থানে ঢাকামুখী পাথরবোঝাই ট্রাক ও সিলেটমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন প্রাইভেট কারের চালক নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুগদাপাড়া এলাকার মিলন ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া (৪০), প্রাইভেট কারের যাত্রী ঢাকার ডেমরা থানার আশুলিয়া এলাকার জাহিদ হাসানের স্ত্রী সায়মা আক্তার ইতি বেগম (৩৫) ও তাঁর ছেলে আয়ান (৭) এবং একই এলাকার শরিফ মালুমের স্ত্রী শামীমা (৪০)। এর মধ্যে শামীমা ও সায়মা আপন দুই বোন।
জানা গেছে, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রূপগঞ্জ থেকে এক পরিবারের সদস্যরা প্রাইভেট কারে সিলেট আসছিলেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শামীমা ইয়াসমিন ও সোহেল ভূঁইয়া মারা যান। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আর সায়মা আক্তার ইতি ও আয়ানকে গুরুতর আহত অবস্থায় সিলেট পেরাডাইস মেডিকেল কমপ্লেক্স প্রাইভেট হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার সময় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। তাঁদের পরিবার চাচ্ছে, যেহেতু এটা সড়ক দুর্ঘটনা সেহেতু ময়নাতদন্ত ছাড়াই দাফন করবে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন। আর আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
৬ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
১৭ মিনিট আগে
ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
২১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে