
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে গুরুতর জখম অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনকে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়জনের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) ও ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা খোজাইফা (৩)। নিহতরা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
জানা যায়, ঢাকা থেকে সিলেটে আসা বেঙ্গল বাস ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক বাসের মধ্যে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক বাস খাদে পড়ে যায় আর বেঙ্গল বাস সড়কেই রয়েছে। এতে ঘটনাস্থলেই ৮ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ার হোসেন।
এদিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমবাজারে ঢুকে পড়লে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ থেকে ২০ জন।
আজ ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস ওই এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে উল্টে গিয়ে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
৪ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
১৫ মিনিট আগে
ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১৯ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে