সিলেটের ওসমানীনগরে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার তাজপুর ইউনিয়নের মঙ্গলচণ্ডী বাজারে প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। পরে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সকালে উপজেলার তাজপুর ইউনিয়নের মঙ্গলচণ্ডী বাজারস্থ কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে কিশোররা ফুটবল খেলছিল। খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। জুমার নামাজের পর কিশোরদের মারামারিকে কেন্দ্র করে সোনার পাড়া ও মোকামপাড়া গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
আহতরা হলেন—সোনারপাড়া গ্রামের ধন মিয়ার ছেলে দুলন মিয়া (৪৫), সিরাজ মিয়া (৩৫), মখলিছ মিয়ার ছেলে জিলু মিয়া (৩৫), আনোয়ার মিয়ার ছেলে জাকারিয়া (২০), আলা মিয়ার ছেলে সুলতান (১৭) এবং মাটিহানী গ্রামের তুয়াশিত আলীর ছেলে সুহেল মিয়া (৩৫), শুক্কুর আলীর ছেলে রিয়াজ (২০), মতিন মিয়ার ছেলে ফারহান (১৬), লাল কৈলাস গ্রামের আছমত আলীর ছেলে জাহাঙ্গীর (৩০), ইছমত আলীর ছেলে আমির আলীসহ (৩৮) উভয় পক্ষের আরও বেশ কয়েকজন। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতদের স্থানীয় তাজপুর বাজার ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোনারপাড়া গ্রামের দুলন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল হক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ও সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। একজন গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠিয়েছেন। থানায় কেউ অভিযোগ দেয়নি।

ফরিদপুরের নগরকান্দায় বিল ছাড়ের জন্য ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় এক ঠিকাদারকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ূন কবির ও তাঁর সহযোগী মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। আহত হাসিবুলের অভিযোগ, আটকে থাকা বিলের বিষয়ে কথা বলতে প্রশাসনিক কর্মকর্তার কক্ষে গেলে তাঁকে জিআই পাইপ....
২৪ মিনিট আগে
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হাতি ‘রাজু বাহাদুর’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ ও ৭ আগস্ট পরপর দুই দিনে দুটি হাতির মৃত্যু হয়েছে। মৃত দুটি হাতির দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি ও ফার্মেসি মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
৩১ মিনিট আগে
সিলেট নগরীর রায়নগরে প্রবীণ আওয়ামী লীগ নেতা, তাঁর স্ত্রী ও তাঁদের গৃহপরিচারিকা নৃশংসভাবে খুন হয়েছেন। কাজের মেয়ের সঙ্গে তর্কের জেরে এই ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযুক্ত রংমিস্ত্রি বাবুল মিয়াকে (৪০) আজ বুধবার বিকেল ৫টার দিকে তাঁর বাসা থেকে আটক করেছে পুলিশ।
৩৮ মিনিট আগে