সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় শফিউল হাসান সানী (২৯) নামের মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল হাসান সানী সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। দুই মাস আগে বিশেষ কারণে তাঁকে বরখাস্ত করা হয়।
স্থানীয়রা জানায়, শফিউল হাসান সানী মোটরসাইকেলযোগে গোয়ালাবাজারের দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক আজকের পত্রিকাকে বলেন, মাইক্রোবাসের ধাক্কায় সানীর মৃত্যু হয়। তিনি রাজারবাগ পুলিশ লাইনসে কনস্টেবল ছিলেন। গত ২৯ নভেম্বর তিনি চাকরিচ্যুত হন। লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করে হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে মাইক্রোবাসের চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
৬ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
১৬ মিনিট আগে
ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
২০ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে