
সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় টুটুল শেখ (৬০) ও খালিদ হাসান (৩৫) নামের দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বলিদহে তেলবাহী লরি ও পিকআপের সংঘর্ষে টুটুল শেখ এবং দুপুরে উল্লাপাড়ার বাখুয়া ওয়াপদা এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে খালিদ হাসান নিহত হন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই নৌকার বাইচালদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ আয়োজনকে ঘিরে বিরোধ দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।