Ajker Patrika

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামের এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। আটক মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে আকরামকে নিজের বাড়িতে ডেকে নেন মারুফ। পরে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর বাড়ির আঙিনায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার এক থেকে দুই ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং মারুফকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আসাব আলী জানান, আকরামকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। হত্যাকাণ্ডের পর মরদেহ বাড়ির ভেতরে পড়ে ছিল। এ সময় অভিযুক্ত মারুফ নিজের শয়নকক্ষে ছিলেন বলে স্থানীয় লোকজনের দাবি।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবিদুল রহমান বলেন, এ ঘটনায় মারুফ বিন হাবিব নামের একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত