
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির ঘটনায় করা পৃথক দুই মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন এবং উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

আজ মঙ্গলবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে তাঁদের আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের কাছে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, ‘চাঁদাবাজি ও মারামারির মামলায় বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং উল্লাপাড়া থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগে আজাদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা রয়েছে। এ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অন্য একটি নোটিশে উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও থানা কম্পাউন্ডে মারধরের ঘটনায় হওয়া মামলার বিষয়টি উল্লেখ করে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গতকাল সোমবার উল্লাপাড়া মডেল থানা-পুলিশ মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

রাশেদ খান বলেন, ‘বিএনপি গণঅভ্যুত্থানের অন্যতম স্টেকহোল্ডার এবং যারা বিরোধী দলে আছে তারাও গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডার। আমি এর আগেই আমাদের বিরোধী দলের প্রতি আহ্বান রেখেছি রাষ্ট্র পুনর্গঠনে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আপনারা যদি সহযোগিতা না করে লং মার্চের নামে...
২২ মিনিট আগে
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে বৃক্ষরোপণ অভিযান ও পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি রয়েছে। এ ছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে...
৪০ মিনিট আগে
রাজশাহীতে একটি ফ্ল্যাটের ভেতর অবস্থান করছিলেন একজন পুলিশ কর্মকর্তা ও এক নারী। খবর পেয়ে ওই কর্মকর্তার স্ত্রী পরিচয়ে সাতসকালেই নওগাঁ থেকে ছুটে আসেন আরেক নারী। তারপর দুই ঘণ্টা ধরে দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কেউ বের হননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনকে থানায় নিয়ে যান...
৪৪ মিনিট আগে