
সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় টুটুল শেখ (৬০) ও খালিদ হাসান (৩৫) নামের দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বলিদহে তেলবাহী লরি ও পিকআপের সংঘর্ষে টুটুল শেখ এবং দুপুরে উল্লাপাড়ার বাখুয়া ওয়াপদা এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে খালিদ হাসান নিহত হন।
নিহত টুটুল শেখ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ গ্রামের মৃত গুসবার আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। খালিদ হাসান উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকায় রাস্তার পাশে ঘাস কাটছিলেন টুটুল শেখ। এ সময় ছোনগাছা বাজারের দিক থেকে আসা একটি তেলবাহী লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপটি রাস্তার পাশে চলে গিয়ে টুটুল শেখকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় টুটুল শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক পলাশ মিয়াকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলায়।
অন্যদিকে, দুপুরে উল্লাপাড়া উপজেলার বাখুয়া ওয়াপদা এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জগামী একটি ট্রাক, পাবনাগামী একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী খালিদ হাসান ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাকটি চলে যায়। স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে খালিদ হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের...
১২ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে গত কয়েক দিনে ৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চারজন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তিনজন পুরুষ ও বারান্দায় একজন নারী রোগী চিকিৎসা নিচ্ছেন...
৩১ মিনিট আগে
দেনার টাকা পরিশোধ এড়াতে নিজের অপহরণের নাটক সাজিয়ে সাড়ে চার বছর আত্মগোপনে থাকার অভিযোগে পটুয়াখালীর হোটেল মালিক আবদুল মান্নান প্যাদাকে মাদারীপুরের কালকিনির একটি বেদেপল্লি থেকে উদ্ধার করেছে পটুয়াখালী ডিবি। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে...
৪১ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সমিতির নির্বাচন ঘিরে এক প্রার্থীসহ দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আহত দুজনের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন
১ ঘণ্টা আগে