উজিরপুর

বাবা হত্যার বিচার চায় সন্তানেরা
‘আমি বাবা বলে কাকে ডাকব?’—ছয় বছরের তুবার এই প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই। চার বছরের আবু হুরাইরা হয়তো এখনো বুঝে উঠতে পারেনি, তার বাবা আর কখনো ফিরবেন না। ১০ বছরের নুসরাত চায় বাবার হত্যাকারীদের ফাঁসি। আর ১৪ বছরের ফাতেমার দুশ্চিন্তা, বাবা নেই—এখন তাদের পড়াশোনার খরচ কে দেবে।

যুবদল কর্মী হত্যা: উজিরপুরে দুই আসামির বাড়িতে দুর্বৃত্তের আগুন
বরিশালের উজিরপুরে যুবদল কর্মী কাওসার হাওলাদারকে হত্যার জেরে দুই আসামির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যার পর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে নিহত কাওসারের জানাজা এশার নামাজের পর সম্পন্ন হয়। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, মাইক্রোবাসসহ আটক ৯
রাশেদ আমিন আরও বলেন, প্রাণ বাঁচাতে তাঁরা পুকুরে ঝাঁপ দিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে হামলাকারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচ থেকে কাওসারকে বের করে কুপিয়ে জখম করে। তিনি দরজার পেছনে লুকিয়ে থাকায় হামলাকারীদের চোখ এড়িয়ে বেঁচে যান।

সেই শিশুর বাবাকে পাঠানো হলো পুনর্বাসন কেন্দ্রে
পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অনিক সরদারকে সংশোধনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় রিহ্যাবে পাঠানো হয়েছে। সেখানে তিনি টানা তিন মাস চিকিৎসা গ্রহণ করবেন। অনিক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তাঁর স্ত্রী যাতে কাজ করে স্বাবলম্বী হতে পারেন...











