
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার মার্কিন ডলার জামানত বা বন্ড জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আজ বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়া গোপনে একটি প্রশিক্ষণ শিবির পরিচালনা করছে। সেখানে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর জন্য হাজার হাজার যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইথিওপিয়ার উত্তরাংশের তাইগ্রে অঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে এখন ৮৮ বছর বয়সী নিরেয়ো উবেতের দিন কাটছে মূলত বন্ধু ও স্বজনদের কবর দিতে দিতে। একের পর এক প্রিয় মানুষকে হারানোর শোকের মধ্যেই তাঁর বড় দুশ্চিন্তা—নিজের মৃত্যু হলে তাঁকে সম্মানজনকভাবে দাফন করার মতো কেউ আদৌ থাকবে কি না। কারণ, ভয়াবহ ক্ষুধা ইতিমধ্যে

প্রায় ১০ হাজার বছর পর জেগে উঠে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। এর ফলে তৈরি হওয়া বিরাট ছাই-মেঘ দ্রুত পূর্ব দিকে সরে যাচ্ছে। আবহাওয়া সংস্থাগুলো পূর্বাভাস দিয়েছে, আজ সোমবার রাতের মধ্যে এটি ভারতের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে।