
আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় ইথিওপিয়ার সিদামা রাজ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সিদামার আঞ্চলিক যোগাযোগ ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যায় সিদামা রাজ্যে একটি ট্রাক যাত্রী বোঝাই অবস্থায় নদীতে পড়ে যায়। দুর্ঘটনাস্থল রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে। এই ঘটনায় ৭১ জন মারা যান এবং পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সিদামা পুলিশ কমিশনের ট্রাফিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডাইরেক্টরেট প্রধান পরিদর্শক ড্যানিয়েল সানকুরাকে উদ্ধৃত করে ফেসবুকে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘এ পর্যন্ত ৬৮ জন পুরুষ এবং ৩ জন নারী মারা গেছেন।’ বার্তা সংস্থা রয়টার্সকে সিদামার আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনেলেহ সিমিয়নও নিশ্চিত করেছেন যে,৭১ জন মারা গেছেন।
আজ সোমবার ওসেনেলেহ রয়টার্সকে বলেন, ‘পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ এর আগে, গতকাল রোববার রাতে আঞ্চলিক যোগাযোগ ব্যুরোর বিবৃতিতে মৃতের সংখ্যা ৬০ জন উল্লেখ করা হয়েছিল এবং জানানো হয়েছিল যে বেঁচে যাওয়া ব্যক্তিরা বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা অস্পষ্ট ছবিতে দেখা গেছে, অনেক মানুষ একটি গাড়ির চারপাশে জড়ো হয়েছেন। এ সময় দেখা গেছে, ট্রাকটির একটি অংশ পানির নিচে ডুবে গেছে। অনেকে ট্রাকটিকে পানি থেকে টেনে তোলার চেষ্টা করছেন। ব্যুরো আরও কিছু ছবি শেয়ার করেছে, যেখানে দেখা যায়—কিছু লাশ নীল তেরপল দিয়ে ঢাকা অবস্থায় মাটিতে পড়ে আছে।
স্বাস্থ্য ব্যুরো দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং বলেছে, তারা পরে আরও তথ্য জানাবে। স্থানীয় পুলিশ কমিশন জানিয়েছে, রোববার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে ট্রাকটি নদীতে পড়ে যায়। ওসেনেলেহ রয়টার্সকে বলেছেন, ট্রাকটি একটি সেতু অতিক্রম করতে গিয়ে ব্যর্থ হয়ে নদীতে পড়ে যায়। তিনি আরও জানান, ওই সড়কে অনেকগুলো তীক্ষ্ণ বাঁক রয়েছে। তিনি জানান, কিছু যাত্রী একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। এই ঘটনায় বেশ কয়েকটি পরিবার তাদের একাধিক সদস্যকে হারিয়েছেন।
ওসেনেলেহ আরও জানান, আঞ্চলিক ট্রাফিক পুলিশ জানিয়েছে যে ট্রাকটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল, যা সম্ভবত দুর্ঘটনার কারণ হয়েছে। তবে তিনি বা স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার সময় গাড়িটিতে কতজন যাত্রী ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।
ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। ২০১৮ সালে ইথিওপিয়ার উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় একটি বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ৩৮ জন নিহত হয়। যাদের অধিকাংশই ছিল শিক্ষার্থী।

দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো...
৫ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধের আইনি ভিত্তি হিসেবে বিবেচিত ১৮১৬ সালের ঐতিহাসিক ‘সুগৌলি চুক্তি’র মূল দলিল নেপালের কাছে আছে কি না, তা নিশ্চিত করতে পারছে না দেশটির সরকার। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় বক্তব্য...
৫ ঘণ্টা আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল আটকে দিয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ আদালত। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির সাংবিধানিক পরিষদ জানিয়েছে, প্রস্তাবিত আইনটি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ওপর অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ করতে পারে।
৫ ঘণ্টা আগে