যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং মার্কিনদের আস্থা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। স্থানীয় সময় গত শুক্রবার সিয়াটলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার ওয়াশিংটনের রেন্টনে অবস্থিত বোয়িং ৭৩৭-এর কারখানা পরিদর্শনে যান ডাফি। সেখানে তিনি বোয়িংয়ের সিইও কেলি অর্টবার্গ ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ভারপ্রাপ্ত প্রশাসক ক্রিস রোচেলিউর সঙ্গে বৈঠক করেন।
সিয়াটলের সংবাদ সম্মেলনে ডাফি বলেন, গত জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের মাঝ আকাশে জরুরি অবতরণের ঘটনা এবং ২০১৮ ও ২০১৯ সালের দুটি ভয়াবহ দুর্ঘটনার কারণে বোয়িংয়ের প্রতি মানুষের আস্থা কমেছে। আস্থা ফেরাতে হলে তাদের তদারকি বাড়াতে হবে।
এ ছাড়া ফক্স নিউজ চ্যানেলের দ্য ফকনার ফোকাস নামের একটি অনুষ্ঠানে শন ডাফি বলেছিলেন, ‘যখন আপনি নিরাপত্তা ও উৎপাদন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জনগণের আস্থা হারাবেন, তখন আমরা আপনাকে পরিবর্তন আনতে বাধ্য করব। বোয়িং তাদের পথ ও আস্থা হারিয়েছে।’
গত বছর মাঝ আকাশে আলাস্কা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স–৯ বিমানের প্যানেল উড়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত থেকে জানা যায়, প্যানেলে চারটি গুরুত্বপূর্ণ বোল্ট অনুপস্থিত ছিল। ওই ঘটনার পর বোয়িংয়ের উৎপাদন প্রক্রিয়া ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বোয়িংয়ের সিইও কেলি অর্টবার্গ আগামী ২ এপ্রিল কংগ্রেসের সামনে এই অভিযোগের বিষয়ে সাক্ষ্য দেবেন।
বোয়িং জানিয়েছে, তারা শন ডাফি ও ক্রিস রোচেলিউকে তাদের নিরাপত্তা ও গুণগত মান উন্নয়নের অগ্রগতি দেখাতে পেরে খুশি। প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমাদের টিম নিরাপত্তা ও গুণগত মান উন্নয়নে কাজ করছে এবং মার্কিনদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
গত জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের এফএএ প্রশাসক মাইক হুইটেকার বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের মাসিক উৎপাদনসীমা ৩৮টিতে সীমাবদ্ধ রেখেছিলেন। তবে বর্তমান পরিবহনমন্ত্রী শন ডাফি বলেছেন, বোয়িং এখন মাসে ৩৮টি বিমান উৎপাদনের কাছাকাছিও নেই।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইনসের ফ্লাইট ৩০২ বিধ্বস্ত হয়। এতে ১৫৭ জন যাত্রী নিহত হন। এই দুর্ঘটনার ছয় বছর পূর্তিতে পরিবহনমন্ত্রী শন ডাফি ওয়াশিংটনের রেন্টনে বোয়িং কারখানা পরিদর্শনে যান।

জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে
চলতি বছরের ২ এপ্রিল। ইরানে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর পরপরই ইতিহাসের অন্যতম বৃহত্তম অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কাঁধে বহনযোগ্য একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়।
১ ঘণ্টা আগে
স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা আজ সোমবার এক বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকে যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে একটি চুক্তিতে সই করবেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরানের হামলার আগে ও পরে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট ছবি চীনা প্রতিষ্ঠানগুলো তেহরানকে সরবরাহ করেছিল বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেটিকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪ ঘণ্টা আগে