
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার মার্কিন ডলার জামানত বা বন্ড জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আজ বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন। আগের ৩৮টি দেশের তালিকার সঙ্গে নতুন করে আরও ১২টি দেশকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, আগামী ২ এপ্রিল থেকে এই বর্ধিত ভিসা বন্ড কর্মসূচি কার্যকর হবে। নতুন করে তালিকায় যুক্ত হওয়া ১২টি দেশ হলো কম্বোডিয়া, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রেনাডা, লেসোথো, মরিশাস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নিকারাগুয়া, পাপুয়া নিউগিনি, সেশেলস ও তিউনিসিয়া। মূলত ব্যবসা (বি-১) এবং পর্যটন (বি-২) ভিসার ক্ষেত্রে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
মার্কিন কর্মকর্তার মতে, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পর্যটকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান ঠেকানো। তিনি জানান, যদি কোনো ব্যক্তি ভিসার মেয়াদ ও বন্ডের শর্ত মেনে নিজ দেশে ফিরে যান অথবা কোনো কারণে ভ্রমণ না করেন, তবে তাঁর জমা দেওয়া ১৫ হাজার ডলার ফেরত দেওয়া হবে। স্টেট ডিপার্টমেন্টের দাবি, এই ব্যবস্থার ফলে ইতিমধ্যে ভিসা ওভারস্টে বা অতিরিক্ত সময় অবস্থানের হার কমেছে।
আগে থেকে এই তালিকায় থাকা ৩৮টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, নেপাল ও ভুটান রয়েছে। অন্য দেশগুলো হলো আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, বতসোয়ানা, বুরুন্ডি, কাবো ভার্দে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কোত দিভোয়ার, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, কিরগিজস্তান, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, নাইজেরিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, সেনেগাল, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।
গত বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছেন। এর মধ্যে রয়েছে গণহারে নির্বাসন, ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং অভিবাসীদের সোশ্যাল মিডিয়া পোস্ট ও অতীতের কর্মকাণ্ড পরীক্ষা করা। এ ছাড়া গত জুনে তিনি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ১৯টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের শক্তিশালী ঝড়ের কবলে পড়েছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ দুটি অঙ্গরাজ্যের কয়েকটি উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস...
১ ঘণ্টা আগে
নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১২ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১৩ ঘণ্টা আগে