ভিডিওর পাশাপাশি এবার ফিল্টার ও ইফেক্ট তৈরি করেও আয়ের সুযোগ এনেছে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তবে শুধু ভাইরাল হওয়া ফিল্টার ও ইফেক্টের নির্মাতারাই অর্থ আয় করতে পারবেন। নতুন এই সুবিধা দিতে ‘ইফেক্ট ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রোগ্রামের আওতায় ৬০ লাখ ডলারের নতুন তহবিল গঠন করেছে টিকটক।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টিকটক জানিয়েছে, তবে এই উপায়ে খুব বেশি আয়ের সুযোগ পাবেন না নির্মাতারা। ফিল্টার ও ইফেক্ট থেকে আয় করতে হলে এগুলো ৯০ দিনের মধ্যে ন্যূনতম ৫ লাখ টিকটক ব্যবহারকারীর ভিডিওতে ব্যবহৃত হতে হবে। এতে করে সে ফিল্টার নির্মাতার আয় হবে ৭০০ ডলার। পাঁচ লাখের পর প্রতি লাখের জন্য অতিরিক্ত ১৪০ ডলার করে পাবেন নির্মাতারা। অর্থাৎ, কোনো নির্মাতার তৈরি ফিল্টার বা ইফেক্ট যদি ৯০ দিনে ১০ লাখ বার ব্যবহিত হয়, তবে সেই নির্মাতা মোট ১ হাজার ৪০০ ডলার আয় করতে পারবেন।
ভাইরাল ফিল্টার ও ইফেক্ট নির্বাচনের পদ্ধতিটি বেশ কঠিন করেছে টিকটক। কারণ, নির্মাতার তৈরি ফিল্টার ও ইফেক্ট অন্য কোনো নির্মাতা নিজের ১০টি ভিডিওতে ব্যবহার করলেও সেটি মাত্র একটি ভিডিও হিসেবেই গণ্য করা হবে। ফলে ৯০ দিনে ৫ লাখ ভিন্ন ভিন্ন ব্যবহারকারী নিজেদের ভিডিওতে এসব ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে হবে।
এদিকে, টিকটকে শিগগির চালু হতে পারে এআই প্রযুক্তির মাধ্যমে অ্যাভাটার তৈরির সুবিধা। টুলটির নাম ‘এআই অ্যাভাটার’। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটিতে ৩ থেকে ১০টি ছবি আপলোড করার পর এবং পাঁচটি স্টাইল বেছে নেওয়া যাবে। তারপর কয়েক মিনিটের মধ্যে টুলটি ৩০টি পর্যন্ত পৃথক অ্যাভাটার তৈরি করে দেবে। এখান থেকে এক বা একাধিক ছবি ডাউনলোড করা যাবে। ছবিগুলো প্রোফাইল পিকচার বা স্টোরিতে ব্যবহার করা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১০ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১০ ঘণ্টা আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
২ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
২ দিন আগে