
আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস২১এফই ফাইভজি স্মার্ট ডিভাইস। বছরের প্রথম ফাইভজি ডিভাইসটি স্যামসাং ব্র্যান্ড শপ ও রিটেইল স্টোরগুলোতে ৬৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
স্যামসাংয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে নির্দিষ্ট ব্যাংকের কার্ড দিয়ে বিনা সুদে ১২ মাসের ইএমআই সুবিধায় ক্রেতারা এই ডিভাইসটি কিনতে পারবেন। এর সঙ্গে পাওয়া যাবে এক জোড়া গ্যালাক্সি বাডস+, পাঁচ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং জিপি/রবি/ বাংলালিংকের ১৫ জিবি পর্যন্ত ডেটা বান্ডেল।
এ বিষয়ে স্যামসাং মোবাইলের হেড অব বিজনেস মূয়ীদুর রহমান বলেন, ‘আগের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর ফিচারের তুলনায় স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশনে কিছু ফিচার কমিয়ে আনা হয়েছে, ফলে স্যামসাং ব্যবহারকারীরা এ ফোনটি আরও সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। গ্যালাক্সি এস২১এফই ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা অত্যাধুনিক প্রযুক্তিসহ শক্তিশালী ফাইভজি নেটওয়ার্ক সেবা উপভোগ করতে পারবেন। এই ডিভাইসটি বাজারে নিয়ে আসার পাশাপাশি বেশ কিছু দুর্দান্ত অফারও নিয়ে এসেছে স্যামসাং, যা ক্রেতাদের ফোন কেনা ও ব্যবহারের বিষয়টিকে আরও উপভোগ্য করবে।’
৬ জানুয়ারি ট্যাব এক্সপোতে স্যামসাং তাদের বহুল প্রত্যাশিত ফ্ল্যাগশিপ ডিভাইসটি উন্মোচন করে। স্যামসাংয়ের নতুন এ ডিভাইসটিতে এর আগের স্যামসাং গ্যালাক্সি এস২১ ডিভাইসটির মতো অনন্য কিছু ফিচার রয়েছে।
আরও পড়ুন:

বিশ্বের অন্যতম প্রভাবশালী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শান্তনু নারায়ণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৮ বছর পর তিনি এই শীর্ষ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর পদত্যাগের ঘোষণার পর সান জোসে-ভিত্তিক কোম্পানিটি এখন নতুন সিইওর সন্ধানে নামছে।
১৬ ঘণ্টা আগে
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা। গতকাল বুধবার এমটবের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
২ দিন আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ‘প্ল্যানেট ল্যাবস’ তাদের ছবি প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, দুদিন আগে যেখানে মাত্র ৪ দিন পর স্যাটেলাইট চিত্র প্রকাশ করার কথা বলা হয়েছিল...
৪ দিন আগে
ঈদ সামনে এলেই জমে ওঠে কেনাকাটা। রাজধানীর শপিং মল থেকে শুরু করে জেলা শহরের বাজার—সব জায়গায় দেখা যায় ক্রেতার ভিড়। আগে এমন সময়ে অনেকে পকেটভর্তি টাকা নিয়ে বের হলেও এখন দৃশ্যপট কিছুটা বদলেছে
৪ দিন আগে