ঢাকা: প্রায়ই বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের মনে হয় স্মার্টফোনটি কেন যে দ্রুত চার্জ হচ্ছে না! আসলে স্মার্টফোনের গঠনের ওপর নির্ভর করে সেটি দ্রুত চার্জ হবে কি-না । তাই আপনার যদি দ্রুত চার্জ দেওয়ার প্রয়োজন হয় তাহলে এমন একটি স্মার্টফোন বাছাই করুন যেটি দ্রুত চার্জ হয়।একটি স্মার্টফোন দ্রুত চার্জ হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে যে বিষয়টি সেটি হচ্ছে এটির চার্জার কত ওয়াটের সেটি। মোটামুটি ১৮ থেকে ২০ ওয়াটের চার্জার হলেই আপনার মোবাইল দ্রুত চার্জ হবে। বাংলাদেশের বাজারে থাকা যে মোবাইলগুলো দ্রুত চার্জ হয় সেগুলোর কিছু উদাহরণ এখানে দেওয়া হলো।
মটোরোলা
৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের মনস্টার ব্যাটারি নিয়ে মটোরোলার ‘মটো জি১০ পাওয়ার’ এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে ৷ এই স্মার্টফোনটি ২০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দ্রুত চার্জ দেওয়া যাবে। ত্রিশ মিনিটের মধ্যেই এটি ফুল চার্জ হয়ে যায়।
শাওমি
শাওমির বেশ কিছু স্মার্টফোনে রয়েছে ভালো ওয়াটের চার্জার । এই স্মার্টফোনগুলো দিয়ে দ্রুত চার্জ দেওয়া যাবে। যেমন শাওমি রেডমি নোট ৯এস, শাওমি রেডমি নোট ৯, শাওমি পোকো এক্স৩প্রো, শাওমি পোকো এক্স৩ এনএফসি, শাওমি পোকো এক্স৩ (৬০০০এমএএইচ এডিশন), শাওমি পোকো এম ২ প্রো । এর মধ্যে রেডমি নোট ১০ এস ৩৩ ওয়াটের চার্জার নিয়ে গ্রাহকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। এটি বিশ মিনিটের মধ্যেই এটি ফুল চার্জ হয়ে যায়।
ভিভো
ভিভোর ভালো ওয়াটের চার্জারবিশিষ্ট স্মার্টফোনের সংখ্যা বেশ ভালোই। এই স্মার্টফোনগুলো দিয়ে দ্রুত চার্জ দেওয়া যাবে। যেমন ভিভো ওয়াই৫১ এ রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা।
অপো
অপোর বেশ কিছু স্মার্টফোনে রয়েছে ভালো ওয়াটের চার্জার । এই স্মার্টফোনগুলো দিয়ে দ্রুত চার্জ দেওয়া যাবে। যেমন অপো এফ ১৯। সেটটিতে রয়েছে ৩৩ ওয়াটের চার্জার। এটি গ্রাহকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। এটি বিশ মিনিটের মধ্যেই এটি ফুল চার্জ হয়ে যায়।
টেকনো
টেকনোর বেশ কিছু স্মার্টফোনে রয়েছে ভালো ওয়াটের চার্জার । এই স্মার্টফোনগুলো দিয়ে দ্রুত চার্জ দেওয়ার কারণে পাবেন অসাধারণ অনুভূতি। যেমন টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার, টেকনো স্পার্ক প্রভৃতি স্মার্টফোনগুলো দিবে দ্রত চার্জের অভিজ্ঞতা।
স্যামসাং
ভালো ওয়াটের চার্জারের জন্য স্যামসাংয়ের তৈরি বিশেষ সুনাম । বাংলাদেশের বাজারে এই স্মার্টফোনগুলোর অনেকগুলোই পাওয়া যাচ্ছে। যেমন গ্যালাক্সি এম৬২, গ্যালাক্সি এম১২।
রিয়েলমি
রিয়েলমির বেশ কিছু স্মার্টফোনে রয়েছে ভালো ওয়াটের চার্জার । এই স্মার্টফোনগুলো দিয়ে দ্রুত চার্জ দেওয়ার যাবে। যেমন রিয়েলমি নারজো ২০ এ রয়েছে টাইপ সি ১৮ ওয়াট কুইক চার্জ সুবিধা।
ইনফিনিক্স
আপনি যদি দ্রুত চার্জ দিতে চান তাহলে ইনফিনিক্সের বেশ কিছু স্মার্টফোন আপনি ব্যবহার করতে পারেন । এই স্মার্টফোনগুলো দিয়ে দ্রুত চার্জ দেওয়া যাবে। যেমন ইনফিনিক্স হট ১০ প্লে ।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
১৪ মিনিট আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
২ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
৩ ঘণ্টা আগে
বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস বলে, শিল্পবিপ্লবের আগে আমাদের পূর্বপুরুষদের ঘুমের ধরন আজকের মতো আট ঘণ্টার একটানা বা ছাঁচে ফেলা ছিল না। তানজানিয়ার হাদজা, বলিভিয়ার সিমানে কিংবা নামিবিয়ার সান সম্প্রদায়ের মতো আধুনিক শিকারি-সংগ্রাহক মানুষদের জীবনযাত্রা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। তাঁরা...
৬ ঘণ্টা আগে