
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন রাখতে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ‘প্ল্যানেট ল্যাবস’ তাদের ছবি প্রকাশের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, দুদিন আগে যেখানে মাত্র ৪ দিন পর স্যাটেলাইট চিত্র প্রকাশ করার কথা বলা হয়েছিল, এখন তা বাড়িয়ে ১৪ দিন বা দুই সপ্তাহ করা হয়েছে।
সংস্থাটি এই সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়েছে। প্ল্যানেট ল্যাবসের মতে, দ্রুত চিত্র প্রকাশ করলে শত্রুপক্ষ বা ‘অ্যাডভারসারিয়াল অ্যাক্টরস’ সেই তথ্য ব্যবহার করে মিত্রশক্তি ও ন্যাটো বাহিনীর সদস্য এবং সাধারণ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাতে পারে। এ ছাড়া সংস্থাটি তাদের নজরদারির পরিধি বাড়িয়ে এখন পুরো ইরান, পারস্য উপসাগরীয় দেশগুলো এবং সংলগ্ন সব মিত্র সামরিক ঘাঁটি ও যুদ্ধকবলিত এলাকাগুলোকে এর আওতায় নিয়ে এসেছে।
প্ল্যানেট ল্যাবসের এই পদক্ষেপকে ‘নজিরবিহীন ব্ল্যাকআউট’ হিসেবে অভিহিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তারা দাবি করেছে, মার্কিন সরকারের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমালোচকদের উদ্ধৃতি দিয়ে তারা আরও জানায়, ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলায় ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করতেই এই দুই সপ্তাহের বিলম্বের কৌশল নেওয়া হয়েছে।
সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন, স্যাটেলাইট চিত্র প্রকাশে দীর্ঘ এই বিলম্বের ফলে যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক পরিবর্তন এবং ক্ষয়ক্ষতির স্বাধীন ও নিরপেক্ষ যাচাইকরণ প্রায় অসম্ভব হয়ে পড়বে। এটি বিশেষ করে স্বাধীন তদন্তকারী এবং সংবাদ সংস্থাগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

চীনে মানবসদৃশ রোবটের জন্য প্রথম বিশেষায়িত বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে প্রতিষ্ঠিত ‘হাংঝৌ রোবট স্কুল’কে দেশটির প্রথম হিউম্যানয়েড রোবট স্কুল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
১৯ ঘণ্টা আগে
ডার্ক ওয়েবে ফাঁস হওয়া নথিতে অ্যাপলের আসন্ন আইফোন ১৮ প্রো মডেলের যন্ত্রাংশ সরবরাহকারী তালিকা, অভ্যন্তরীণ উপাদানসংক্রান্ত তথ্য এবং পরীক্ষামূলক ছবির উপস্থিতি পাওয়া গেছে। এসব তথ্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ভারতীয় অংশীদার টাটা ইলেকট্রনিকস থেকে চুরি হওয়া ডেটার অংশ বলে নথি ও সংশ্লিষ্ট একটি...
২ দিন আগে
প্রযুক্তি এত দ্রুত এগিয়ে চলছে, এখন অনেক আধুনিক গ্যাজেট দেখলে মনে হয় যেন সেগুলো সরাসরি কোনো কল্পবিজ্ঞান গল্প কিংবা সাইফাই মুভি থেকে এসেছে। এআই চালিত স্মার্ট চশমা থেকে শুরু করে স্বচ্ছ টেলিভিশন—ভবিষ্যতের এই ডিভাইসগুলো বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।
২ দিন আগে
বিশ্বজুড়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ক্ষেত্রে আর ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করার প্রয়োজন হবে না। মেটার মালিকানাধীন এই চ্যাট প্ল্যাটফর্মে খুব শিগগিরই আসছে একটি বড় পরিবর্তন, যেখানে ফোন নম্বরের পরিবর্তে ব্যবহার করা যাবে অনন্য (ইউনিক) ‘ইউজারনেম’।
২ দিন আগে