
নতুন বছরে গ্রাহকদের জন্য নতুন চমক এনেছে স্যামসাং। ৬ থেকে ৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২ এ গ্যালাক্সি এস ২১ এফই ফাইভজি ডিভাইস উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
গ্যালাক্সি এস ২১ এফই ফাইভজি স্যামসাংয়ের নতুন ফোন। শক্তিশালী পারফরমেন্সের ফোনটিতে থাকছে উন্নত ফিচার ও ফাইভজি নেটওয়ার্ক। ডিভাইসটিতে রয়েছে ৬ দশমিক ৪ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২x ইনফিনিটি-ও ডিসপ্লে এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটসহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এর মাধ্যমে গ্যালাক্সি এস ২১ এফই ফাইভজি ব্যবহারকারীদের দেবে ফোন ব্যবহার ও কনটেন্ট উপভোগের অনন্য অভিজ্ঞতা। ১৭৭ গ্রাম ওজনের এ ফোনটি বেশ হালকা।
অক্টাকোর প্রসেসরের গ্যালাক্সি এস ২১ এফই ডিভাইসের মাধ্যমে এ ফোনে ফাইভজি নেটওয়ার্ক পাওয়া যাবে। ক্যামেরাপ্রেমীদের জন্য ডিভাইসটিতে রয়েছে চারটি ক্যামেরা। এর মধ্যে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস এফ/ ২ দশমিক ২ সেলফি শুটার, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ১২ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল স্ট্যাবিলাইজার ৩x টেলি ক্যামেরা। এ ফোনে রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা, যা দিয়ে ব্যবহারকারীরা দুই দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন।
৮ জিবি র্যাম ও ১৩২ জিবি রমের গ্যালাক্সি এস ২১ এফই ফাইভজি ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ৬৯ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে ডিভাইসটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় মূল্য ৬৪ হাজার ৯৯৯ টাকায়। ক্রেতারা এক্সপো চলাকালীন সময়ে বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। ফোনটি প্রি-অর্ডারকারীরা পুরস্কার হিসেবে বিনা মূল্যে বাডস+ পাবেন। এক্সপো থেকে ফোনটি প্রি-অর্ডার করলে ক্রেতারা এক্সচেঞ্জ বোনাস হিসেবে ৫০০০ টাকা (পুরোনো ডিভাইসের এক্সচেঞ্জ ভ্যালু বিবেচনা করে) উপভোগ করতে পারবেন। ০ শতাংশ ইন্টারেস্টে (সিটি ব্যাংক, লংকা বাংলা কাস্টমারস) ১৮ মাসের ইএমআই সুবিধায় ক্রেতারা এ ফোনটি কিনতে পারবেন। অন্যদিকে, ইস্টার্ন ব্যাংকের কার্ডধারীরা ০ শতাংশ ইন্টারেস্টে ২৪ মাসের ইএমআই সুবিধায় ফোনটি কিনতে পারবেন। একই সঙ্গে ক্যাশব্যাক অফারে পাওয়া যাবে ২০০০ টাকা।
নতুন ফোন বাজারে আনা প্রসঙ্গে স্যামসাং মোবাইলের হেড অফ বিজনেস মুয়ীদুর রহমান বলেন, ‘স্মার্টফোন এক্সপোতে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উন্নত প্রযুক্তির সুবিধাসম্পন্ন ডিভাইস যারা ব্যবহার করতে চান তাদের জন্যই আমরা সর্বাধুনিক ফাইভজি ফোন গ্যালাক্সি এস ২১ এফই উন্মোচন করেছি। গ্রাহকদের ফোন কেনার অভিজ্ঞতাকে উপভোগ্য করতে এসব অফার ও ছাড় সুবিধা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

দেশের শীর্ষস্থানীয় এলপিজি ব্র্যান্ড ওমেরা এলপিজি তাদের ব্যতিক্রমী রিটেইলার এনগেজমেন্ট ক্যাম্পেইন ‘ওমেরার রঙে দোকান সাজাই, বিজয়ীর বেশে বিদেশ যাই’–এর গ্র্যান্ড উইনার্স নাইট ২০২৬ আয়োজন করেছে। রিটেইলারদের সৃজনশীলতা ও ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হয় এ ক্যাম্পেইন।
৫ ঘণ্টা আগে
এনআরবিসি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন মো. শাহিন হাওলাদার। এর আগে তিনি এনআরবি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৫ ঘণ্টা আগে
ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পোশাক রপ্তানির গড় ইউনিট মূল্য ১০ দশমিক ৪৫ শতাংশ কমেছে। একই সময়ে রপ্তানির পরিমাণও কমেছে প্রায় ১০ শতাংশ। ফলে শুধু অর্ডার কমেনি, কম দামে...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বিভিন্ন খাতে ৯২১ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। গ্যাস অনুসন্ধান, অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, লজিস্টিকস, বন্দর, শিক্ষা, ওষুধ ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে এসব বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানগুলো।
৬ ঘণ্টা আগে