
সিলিকন চিপ ব্যবসায় বাজার প্রতিযোগিতা তীব্রতর হওয়ার আভাস দিল ইন্টেল। মার্কিন এ সিপিইউ চিপ নির্মাতা জায়ান্ট নতুন কারখানা এবং ফাউন্ড্রিতে (ঢালাই কারখানা) ২ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পরপরই পুঁজিবাজারে পতনের মুখে দুই প্রধান চিপ নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারদর।
আজ বুধবার তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) শেয়ারদর ৩ দশমিক ৯ শতাংশ এবং সিউলে স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ারদর ১ দশমিক ৩ শতাংশ কমেছে।
যেখানে টিএসএমসি নিজ দেশে আগে থেকেই নানা বাধার মুখে রয়েছে। তাইওয়ানের সিনচুতে কর্তৃপক্ষের বিভিন্ন বিধিনিষেধের পাশাপাশি পানি সঙ্কটে পড়েছে টিএসএমসি। এখানেই এ প্রতিষ্ঠানের মূল কারখানা।
অবশ্য চিপের বাজারে এশিয়ার এ দুই বৃহত্তম প্রতিদ্বন্দ্বী করোনা মহামারীর আগে থেকেই চাহিদা সঙ্কটে রয়েছে। বিশেষ করে ফাইভজি প্রযুক্তি আসার পর এই প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। পার্সোনাল কম্পিউটারের সিপিইউয়ের পাশাপাশি এই নতুন টেলিযোগাযোগ প্রযুক্তিটির বাজারেও আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ইন্টেল।
ইন্টেলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যাট গেলসিঙ্গারই মূলত এই উচ্চাভিলাসী পরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি এই মার্কিন প্রতিষ্ঠানকে সরাসরি টিএসএমসির মুখোমুখি দাঁড় করাতে চান। বর্তমানকালের সবচেয়ে উন্নত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এই টিএসএমসি।
ফাউন্ড্রি ব্যবসায় বড় আকারে বিনিয়োগের প্রাথমিক পদক্ষেপ হিসেবে অ্যারিজোনায় দুটি নতুন প্লান্ট স্থাপনে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ইন্টেল।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এতো সহজে টিএসএমসির প্রতিদ্বন্দ্বী হতে পারবে না ইন্টেল। কারণ প্রসেসরের বাজারে অ্যাপল, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস ইনকরপোরেশন এবং কোয়ালকমের মতো সম্ভাব্য ফাউন্ড্রি গ্রাহকরা সহসাই তাদের ক্রয়াদেশ অন্য কোম্পানিতে স্থানান্তর করবে না। ফলে শুরুতে গ্রাহক খুঁজে পেতে ইন্টেলকে ভালোই বেগে পেতে হবে।
সূত্র: ব্লুমবার্গ

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৪ দিন আগে